মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

টানা ১১ বার সিআইপি পদক পেলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা ১১ বারের মতো বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পদক পেয়েছেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান ও পরিবারের আরও ৬ জন।

তারা হলেন- মোহাম্মদ মাহতাবুর রহমান, তার সহধর্মিনী বায়জুন নাহার চৌধুরী, পরিচালক এনআরবি ব্যাংক, ছেলে মোহাম্মদ এমাদুর রহমান, পরিচালক আল আরাফা ইসলামী ব্যাংক, পুত্রবধূ ফারহানা আহমেদ শেয়ারহোল্ডার এনআরবি ব্যাংক, ভাই মোহাম্মদ অলিউর রহমান পরিচালক এনআরবিসি ব্যাংক এবং দুই ভাতিজা ও এনআরবি ব্যাংকের পরিচালক ডা. মোহাম্মদ এহসানুর রহমান ও মোহাম্মদ আশফাকুর রহমান।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মোহাম্মদ মাহতাবুর রহমানকে সিআইপি কার্ড ও সম্মাননা প্রদান করেন।এ সময় মাহতাবুর রহমান বৈধ চ্যানেলে অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী। তিনি ২০১২ সাল থেকে টানা ১১ বার সিআইপি নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit