মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

রোটারী মিডটাউনের জরায়ুর মুখ ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা বলেছেন, জরায়ুর মুখ ক্যান্সার একটি ভয়ানক রোগ। তবে সচেতন থাকলে এই রোগ থেকে নিরাময় পাওয়া সহজ। অনেকে লজ্জাবোধ করে এই রোগকে গোপন করে রাখার কারণে তা মৃত্যুর কারণ হয়। আমাদেরকে এই রোগ সম্পর্কে সচেতন হতে হবে। তিনি প্রতিটি পরিবারের অভিভাবকদেরকে এ ব্যাপারে সচেতন থাকার আহবান জানান।

তিনি রবিবার (১৪ জানুয়ারি) সকালে নগরীর শাহজালাল উপশহরের মেট্রোসিটি উইমেন্স কলেজ অডিটরিয়ামে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে ও ইনসেফটা ভ্যাকসিনেশন লিমিটেড এর সহযোগিতায় জরায়ুর মুখ ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি রোটারী ক্লাব সিলেট মিডটাউনের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, অনেকেই এ রোগ সম্পর্কে অবহিত না থাকার কারণে জটিলতার সম্মুখিন হন। তিনি সচেতনতামূলক এ কার্যক্রম প্রতিটি স্কুল কলেজে বিশেষ করে নারী শিক্ষার্থীদের অবহিত করা জন্য ক্লাব নেতৃবৃন্দ সহ সচেতন মহলের প্রতি আহবান জানান।

মেট্রো সিটি উইমেন্স কলেজের নির্বাহী পরিচালক রোটারিয়ান বাহাউদ্দিন বাহার এর সভাপতিত্বে ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল হক সালমান এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান পি পি আতিকুর রেজা চৌধুরী পি এইচ এফ এমসি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোটারী ক্লাব অব সিলেট মিড টাউনের প্রেসিডেন্ট, গাইনী প্রসূতি-ডায়াবেটিস বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আনিকা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনসেফটা ভ্যাকসিনেশন লিমিটেড সিলেটের প্রোগ্রাম অফিসার নুরুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পি এইচ এফ, রোটারিয়ান প্রফেসর জাকির আলী আরএফএসএম, রোটারিয়ান পি পি বিধূ ভূষন চক্রবর্তী এম পি এইচ এফ, রোটারিয়ান পি পি শাহজামাল আহমেদ পি এইচ এফ, রোটারিয়ান আনোয়ার হোসেন, রোটারিয়ান মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে মেট্রোসিটি উইমেন্স কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি জেদান আল মুসাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit