মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপকের বিদায় অনুষ্ঠান “কর্মক্ষেত্রে তাঁর বিনয় ও প্রজ্ঞা সবার মন জয় করেছে”

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : চিন্তাশীল কিন্তু অলসতা নেই তাঁর কাজে। তিনি হাসিখুশি থেকে সবার মন জয় করেন। বিনয় প্রজ্ঞা আর আন্তরিকতার যার নেতৃত্বের মূল হাতিয়ার। তিনি ব্যাংকার কবিরুল ইসলাম। আগামী দিনগুলো তাঁর আরো সুন্দর ও বর্ণিল হউক। পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাঁর দু-হাত আরো সম্প্রসারিত হউক এমন প্রত্যাশা আমাদের।পূবালী ব্যাংক লিমিটেড দরগা গেইট শাখা ব্যবস্থাপক মো: কবিরুল ইসলামের বিদায় অনুষ্ঠানে সতীর্থরা এই মন্তব্য করেন। গত বৃহস্পতিবার শাখা প্রাঙ্গনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

শাখার ম্যানেজার অপারেশন মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার রাজু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার পুরোবি দাস, প্রিন্সিপাল অফিসার সারওয়ার হোসেন ও ধ্রুবরাজ রায়, সিনিয়র অফিসার হাসান শফিকুল হক ও আরিফুর রহমান, কর্মকর্তা আশরাফুজ্জামান, সাইফুর রহমান, দীপক দাস ঝলক, মাসুদা হক রুহি, আফসারা সামিয়া, ডলি বেগম, নাজিম উদ্দিন, সেলিম আহমদ, হারিছ আলী, মাহবুব আলম রোমন, তোফায়েল আহমদ ও মোহন মালাকার প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।উল্লেখ, দরগা গেইট শাখা ব্যবস্থাপক মো: কবিরুল ইসলামকে ব্যাংকের মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক হিসাবে বদলী করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit