মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সাইক্লোনের কবি ব্যাংকার শাহেদ আব্দুর রকীব’র লেখাপাঠ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পৃথিবীর মূল ভাষা কবিতা। কবিতার মৃত্যু নেই। প্রত্যেক লেখকের ভেতরে আলাদা দর্শন থাকে। মানবজীবনের শ্রেষ্ঠ বোধ ও অভিজ্ঞতার নির্যাস কবিতা। কবিতায় উপমা, রূপক ইত্যাদির মাধ্যমে আমরা মানবজীবনের ছবি আঁকি। বুদ্ধিভিত্তিক মননশীল কবিতা চিরকাল কথা বলে। কবি শাহেদ আব্দুর রকীবের কবিতায় দর্শন আছে, আছে বিশ্বাসে অটল থাকার সঞ্জীবনী শক্তি।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত কবি ও ব্যাংকার শাহেদ আব্দুর রকীবের লেখাপাঠ ও পর্যালোচনা সভায় বক্তারা একথা বলেন। জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে কলামিস্ট ও অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ। মূলপ্রবন্ধ পাঠ করেন কবি ও অধ্যাপক বাছিত ইবনে হাবীব।

সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ’র সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল। কবি শাহেদ আব্দুর রকীবের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ভ্রমণকাহিনীলেখক জাবেদ আহমদ, সাইক্লোনের প্রাক্তন সভাপতি ভ্রমণকাহিনীলেখক মোয়াজ আফসার, বিশিষ্ট রাজনীতিবিদ ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি ও অধ্যক্ষ নাজমুল আনসারী, কবি ও ব্যাংকার মোশতাক চৌধুরী, প্রভাষক ও ছড়াকার কামরুল আলম, কবিপত্নী মরিয়ম বেগম, কবি মাছুমা চৌধুরী রুমি, প্রকাশক ও সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল, কবি মাহফুজ জোহা, কবি ও প্রকৌশলী ইফতেখার শামীম প্রমূখ।


লেখাপাঠে অংশ নেন প্রবীণ কবি মকসুদ আহমদ লাল, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার, ছালেক আহমদ, কামরুজ্জামান সুজন, ছাদেক আহমদ, মোহম্মদ কয়ছর আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit