বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে: স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : নৌকার সরকার থাকায় সারা দেশের উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে পীরগঞ্জে। উন্নয়নে বদলে যাওয়া পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। 

রবিবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় লালদীঘির ফতেপুরের মকিমপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করছেন। এসময় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান। 

ড. শিরীন শারমিন চৌধুরী ফতেপুর গ্রামের ভোটার। তিনি তৃতীয় বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দু’জন স্বতন্ত্র ও পাঁচজন দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী নৌকা, জাতীয় পার্টির নুর আলম মিয়া লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন হাতঘড়ি, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম ডাব, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ আম, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক ও তাকিয়া জাহান চৌধুরী কাচি প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮জন, পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ২৫২ জন। 

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit