মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সরকার ‘একতরফা নির্বাচন’ করে ‘পার পাবে না’ বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় হরতাল-অবরোধ করেছে বিএনপি। আমাদের নেতাকর্মীরা শত বাধা-বিপত্তি-গ্রেপ্তার-হুলিয়া উপেক্ষা করে রাস্তায় নেমেছে। আমরা এক নই, জনগণও রাস্তায় নামছে। দুর্জয় সাহস নিয়ে তারা সংগ্রাম করছে, লড়াই করছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

তিনি আরো বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার যত নীল-নকশা করুক না কেন, তারা পার পাবে না। অবৈধভাবে ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই তাদেরকে নামতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানান। সোমবার (১ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় মীরাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সৈয়দ মইন উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব,হুমায়ুন আহমদ মাসুক, সাদিকুর রহমান সাদিক, মির্জা বেলায়েত হোসেন লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল,সুয়াইব আহমদ সোয়েব, মন্জুরুল হাসান মন্জু, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের,সবুর আহমদ খান, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, মোঃ রফিকুল ইসলাম রফিক, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাসু,মিনহাজ পাঠান, রুবেল বক্স,সোলেমান আহমদ সুমন, আব্দুল মান্নান, শোয়েব আহমদ সাহিদুল ইসলাম কাদির,ওজি মোহাম্মদ কাওসার, আব্দুল হাসিম জাকারিয়া, দুলাল আহমদ, খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন, ফরহাদ আহমদ, এনামুল আজিজ মুন্না, ইফতেখার আহমদ পাবেল, মোঃ রুবেল ইসলাম, আব্দুস সামাদ লস্কর মুনিম, আবুল হোসেন, জয়নাল আবেদিন রাহেল, শাহরিয়ার নাফিজ সহ অসংখ্য নেতাকর্মী।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit