শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গৃহকর্মীর মৃত্যু নিয়ে উত্তপ্ত বনশ্রী, ৪ গাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর রামপুরা বনশ্রীতে আসমা বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ভবনের নিচে পার্কিং করা চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন রামপুরা থানার ওসি। আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।

আজ সকালে রামপুরা বনশ্রী ডি ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। আইন অনুযায়ী লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ও আশপাশে গৃহকর্মীরা মৃত্যুর ব্যাপারে প্রতিবাদ করতে থাকে। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয় আগের নিয়ম অনুযায়ী লাশ হেফাজতে নিয়ে নেই। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় ওই বাসার সামনে অবস্থানরত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে তার মাথা ফেটে যায়। এবং ওই বাড়ির নিচে থাকা চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এই ঘটনায় আর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। 

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit