শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আশুলিয়ায় নৌকার বিশাল উঠান বৈঠক 

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার-১৯ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে নৌকার বিশাল উঠান বৈঠক করেছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ ও আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন জনতা।শুক্রবার বিকালে আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকার মাঠে এই উঠান বৈঠক করেন তারা। প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এবং বিশেষ অতিথি আশুলিয়া থানা আওয়ামী লীগের  সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ মাদবরের উপস্থিতিতে আয়োজিত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার।

ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকারের সার্বিক তত্ত্বাবধানে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মূসার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকলেছুর রহমান মোল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সোহেল মোল্লা, মোঃ জামাল হোসেন, মোঃ সোহেল সরকার, পবিত্র দাশ, মোঃ আলামিন, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রিয়াজ পালোয়ান, মোঃ কানন মোল্লা, মোঃ রনি সরকার, মোঃ আসলাম আলীসহ আরো অনেকে। 
ডাঃ এনাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৯ আসনে আবারও নৌকা উপহার দিয়েছেন। তাই আমরা সকলে আগামী ৭ই জানুয়ারী বিপুল ভোটে নৌকাকে বিজয় করে প্রধানমন্ত্রীর হাতকে আর সুসংগঠিত করবো ইনশাআল্লাহ! প্রধানমন্ত্রীর উন্নয়ননের মাধ্যমে এই বাংলাদেশকে ডিজিটালে রুপান্তরিত করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই ধারাকে অব্যাহত রাখতে আমরা আবারও নৌকাকে বিজয়ী করবো। সকলে আমার ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আমি যেন পূনরায় নির্বাচিত হয়ে ঢাকা-১৯ আসনের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারি এবং প্রধান মন্ত্রীকে নৌকা উপহার দিতে পারি।

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit