শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

কেশবপুরে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পৌরসভার ৩নং ওয়ার্ডের বাইসা-নূরপুর মোড়ে নৌকার নির্বাচন পরিচালনা অফিসে বৃহস্পতিবার গভীর রাতে দূবৃত্তরা অগ্নিসংযোগ করে। এসময় অফিসে রক্ষিত ২০ টি প্লাস্টিকের চেয়ার, নৌকার পোষ্টার, টেবিল, উপরের চালা, সামিয়ানার কাপড় ও ব্যানার পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার , পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানা অফিসার ইনচার্জ জহুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ঘটনায় পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সবুজ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে।এব্যাপারে থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, অগ্নিসংযোগের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। যা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit