শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

অসহায় শীতার্তদের মাঝে কম্বল দিলেন সাভারের শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ Time View
সাভার প্রতিনিধি : ঢাকার সাভারের বিশ্বিবদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দুইটি দূর্গম চরের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।বৃহস্পতিবার দিনব্যাপী এই শীতবস্ত্র(কম্বল) বিতরণের কর্মসূচী হবে হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার হাঁপানিয়া গ্রামের প্রায় অর্ধ-শতাধিক পরিবারের হাতে গোলাপ ফুলসহ এই কম্বল তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, ডিসেম্বরের এই তীব্র শীতে নদী ভাঙন কবলিত চরাঞ্চলের অসহায় মানুষদের কথা চিন্তা করেই তাদের এই মানবিক উদ্যোগ। এর ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দুইটি দূর্গম চরের অসহায় দুঃস্থ শীতার্ত অর্ধশতাধিক পরিবারের শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। মানুষের দোয়া ও ভালোবাসাই আসলে আমাদের শক্তি৷ আমাদের এ কাজে আমাদের আশেপাশের কিছু সহৃদয়বান ব্যক্তিরাও আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। আর তারা নিজেরাও কিছু চাঁদা দিয়ে এই মানবিক কার্যক্রম গুলোর ফান্ডিং করে থাকে। পরবর্তীতে দেশের বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাড়ায়। এর ধারাবাহিকতায় 
একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ স্বপ্নবাজ উদ্যোক্তা আরবাজ (রুমান) বলেন, আমাদের নিজস্ব কোন সংগঠন নেই, কোন নাম বা ব্যানারেও আমরা কাজ করি না। আমরা কয়েকজন সমমনা ভাই-বন্ধুরা মিলে দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকি৷ করোনা, বন্যা, শীত সহ দেশের বিভিন্ন দূর্যোগে আমরা দেশ ও দশের কল্যাণে ব্রতী হয়ে মানবিক কাজগুলো করে থাকি।এসময় কম্বল বিতরণের কার্যক্রমে একনিষ্ঠ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন রবিউল, আহাদ, আলামিন, আরাফাত নামের কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা।

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit