শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থীকে গুলি ও হাত কেটে নেওয়ার হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়াসহ গুলি করার হুমকির ঘটনা ও নির্বাচনি কাজে বাধাসহ কর্মীদের হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। বুধবার দুপুরে মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ টুলু এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় বায়রা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাহিদ আহমেদ টুলু বলেন, মঙ্গলবার দুপুরে ইরতা গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইতে গেলে তার কর্মী আব্দুর রাজ্জাককে হাত কেটে নেওয়াসহ হত্যার হুমকি দেন এমপি মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার।

এছাড়াও গত কয়েক দিনে মমতাজ বেগমের সমর্থকরা ট্রাক প্রতীকের কর্মীদের মারধরসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit