শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সাভারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এলাকাবাসীর উঠান বৈঠক 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের ট্রাক মার্কার সমর্থনে উঠান বৈঠক করেছেন এলাকাবাসী। এসময় বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সাইফুল সমর্থকরা ট্রাক মার্কার স্লোগাণ নিয়ে উঠান বৈঠকস্থলে এসে সমাবেত হয়। পরে এই তরুণ প্রার্থীকে ফুল দিয়ে বরণ করেন তারা।শুক্রবার সন্ধ্যায় সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ইমান্দিপুর-মজিদপুরবাসীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। প্রধান অতিথি স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে আয়োজিত বৈঠকের সভাপতিত্ব করেন মোঃ রাজু আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সুজন, অ্যাডভোকেট আব্দুল আওয়াল, শ্রমিক নেতা মোঃ আনোয়ার হোসেন রানা, মোঃ আতিকুর রহমান সুমন, মোঃ আলী আকবর খান রমজান, মোঃ শাহ-আলম, মোঃ রতন হোসেন, মোঃ ইমরান রহমান, মোঃ আজম খান, মোঃ নজরুল ইসলাম সবুজ, মোঃ জুলফিকার আলী জুয়েল, মোঃ ইসমাইল হোসেন ও মোঃ জহিরুল ইসলাম হৃদয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি জনবহুল ধামসোনা ইউনিয়নের চেয়াম্যানের দায়িত্ব পালনকালীন সময়ে উন্নয়ণের দৃষ্টান্ত স্থাপন করেছি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় নির্বাচিত হতে পারলে দুই বছরের মধ্যে সাভারের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করব। আপনাদের ভোটের মর্যাদা রক্ষায় সবসময় পাশে থেকে সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করব। কিভাবে উন্নয়ন করতে হয় আমি তা ভালো করেই জানি। আমার নির্বাচনে অংশ নেয়ার প্রধান কারণ সাভারের মানুষকে স্বস্তি দেওয়া। সাভারকে রোল মডেলে পরিণত করা। আমি উন্নয়ন করতে পছন্দ করি। কোন দ্বিধা দ্বন্দ্ব চাই না।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit