বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

ভয়ে পুলিশের দারস্থ পরিচালক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলচ্চিত্র জগতে বেশির ভাগ সময় মেয়েদেরকে ফাঁসানোর ঘটনা প্রকাশ্যে আসে। তবে এবার উলটা ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের এক সহকারী পরিচালকের গোপন ভিডিও ফাঁস করার হুমকি দিয়েছেন এক নারী। 

এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার পুলিশের দারস্থ হয়েছেন ওই পরিচালক। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিকটিম মুম্বাইয়ের একজন সহকারী পরিচালক। নারীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছেন। পরিচালকের অভিযোগ, ওই নারী তার থেকে টাকা আদায় করার চেষ্টা করছেন। হুমকি দিয়েছেন তাদের গোপন ঘনিষ্ঠ কথোপকথন ফাঁস করে দেওয়ার। 

পরিচালকের অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে ওই নারীর সঙ্গে পরিচালেকের আলাপ হয়। ঘনিষ্ঠ কথাবার্তা চলার একপর্যায়ে হঠাৎ বিবস্ত্র হন ওই নারী। তাকেও জামাকাপড় খুলে ফেলার জন্য প্ররোচিত করেন। কিন্তু ওই নারী তাকে না জানিয়েই কল রেকর্ড করেছিলেন।

কিছু সময় পর একটি অজানা নম্বর থেকে ওই নারীর সঙ্গে তার যাবতীয় কথোপকথনের ভিডিও পান। সেই সঙ্গে ৭৫ হাজার রুপি  দাবি করা হয় পরিচালকের কাছে। 

এ ঘটনায় তিনি ভয় পান। ওই নারীকে টাকা কমানোর আকুতিও করেন তিনি। কিন্তু তার কাছে বার বার টাকা চাওয়া হয়। ফলে তিনি ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ হন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit