শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল আ’লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥

জাপা নেতা খোরশেদসহ ৫’শ নেতা-কর্মীর আ.লীগে যোগদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আওয়ামী লীগে যোগ দিলেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম। তার সাথে জাতীয় পার্টির আরও পাঁচ শত নেতা-কর্মী যোগদান করেছেন বলে জানিয়েছে গণমাধ্যমে দেয়া বিবৃদিতে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।

এ সময় যোগদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, সহ-সভাপতি তপন কান্তি দে, যুগ্ন-সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা এবং জেলা আওয়ামী লীগের সদস্য হাজী মো. রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০-শে নভেম্বর ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধার কারণ দেখিয়ে জাতীয় পার্টির সকল পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম।

আওয়ামী লীগে যোগ দেওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির সাবেক নেতা ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম বলেন, ‘বিগত দেড় দশকে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ ছাড়াও যুদ্ধাপরাধিদের বিচার, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণসহ নানান ইতিবাচক কারণে আওয়ামী লীগের রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়ে আমিসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী যোগদান করেছি। দেশকে এগিয়ে নেয়ার এ অগ্রযাত্রায় আওয়ামী লীগের সারথি হতে পেরে গর্বিত বোধ করছি।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit