শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ধানমন্ডিতে বাসে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মঙ্গলবার হরতাল সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। 

পুলিশ বলছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডির শংকরে ১৩ নম্বর রুটের একটি বাসে আগুন দেওয়া হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন বলেন, ১৩ নম্বর বাসটি আজিমপুর থেকে যাত্রী নিয়ে শংকরে পৌঁছায়। সেখানে পেছনের দিকের সিটে যাত্রীবেশে বসে থাকা কয়েক ব্যক্তি আগুন দিয়ে দ্রুত নেমে যায়। ওই অবস্থায় চালক বাসটি দ্রুত চালিয়ে মোহাম্মদপুর আল্লাহ করিম মার্কেটের সামনে নিয়ে এসে থামান।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান পরিদর্শক তোফাজ্জল হোসেন।

এদিকে আজ বেলা ১টার দিকে রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে একটি যাত্রাবাহী বাস পুড়িয়ে দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর ডাকা দফায় অবরোধ-হরতালে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এ নিয়ে গত ৫০ দিনে তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ করেছে তারা। এসব কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।
 

 

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit