সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

দুর্গাপুরে ট্রাক কেড়ে নিল মাদ্রাসা ছাত্রের প্রাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র আব্দুর রহিম (১৪) এর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে ময়মনসিংহ প্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। এর আগে গত বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।নিহত আব্দুর রহিম দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল হান্নানের ছোট ছেলে। সে দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মোকলেসুর রহমান। তিনি জানান, গত বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয়েছিলো আব্দুর রহিম। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার দিবাগত রাতে মারা যায় আব্দুর রহিম। সোমবার বেলা এগারোটায় আব্দুর রহিমের শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি আলিম মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit