শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

খাটের নিচ থেকে ভারতীয় মদ উদ্ধার স্বামী-স্ত্রী আটক

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ভারত থেকে চোরাইপথে আসা ভারতীয় মদ লুকানো ছিল বসত ঘরের খাটের নিচে। ওই ঘরে অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। সেই সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে স্বামী ও স্ত্রী কে আটক করা হয়। ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের। রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, স্বামী কাউসার মিয়া (৩৬) ও স্ত্রী সোনিয়া (২৭)। তারা ভারত থেকে চোরাইপথে মদ এনে তাঁদের বাড়িতে রেখে তা বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক লিটন মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত ঘরে তল্লাশি চালিয়ে খাটের নীচ থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক কারবারে জড়িত থাকায় স্বামী-স্ত্রীকে কে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit