শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান বিলওয়াল ভুট্টো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছরের সাধারণ নির্বাচনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, তার দলকে ক্ষমতায় আনবে পাকিস্তানের জনগণ। 

বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ার (কেপি) শাংলা জেলায় এক শ্রমিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বিলওয়াল আরও বলেন, একদিকে বিভাজনের রাজনীতি চলছে, অন্যদিকে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমরা টিকটক ও অপব্যবহারের রাজনীতি জানি না। চার নম্বর গেটের রাজনীতি আমরা জানি না। আমি জনগণকে বিশ্বাস করি; আমি অন্য কোথাও তাকাবো না; আমি কারো কাছে সাহায্য চাইব না, শুধু জনগণের কাছে সাহায্য চাইব।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়ে বিলাওয়াল দাবি করেন, তিনিই পাকিস্তানের একমাত্র পরিচ্ছন্ন রাজনীতিবিদ। অন্য কোনো রাজনৈতিক দলে তার মতো পরিচ্ছন্ন নেতা নেই। আমি ১৮ মাস ধরে পররাষ্ট্রমন্ত্রী রয়েছি। আমি আমার পকেট ভরার পরিবর্তে আপনাদের পকেট ভরতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী পাঁচ বছরের মধ্যে আপনাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে।

তিনি পাকিস্তানের প্রতিশোধের রাজনীতির সমালোচনা করে বলেন, আমি সব রাজনীতিবিদকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি, তারা কেবল পুরানো রাজনীতিকদের ওপর প্রতিশোধ নেয়। এ ধরনের রাজনীতি আমাদের কবর দিতে হবে। 

দেশটির সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল আরও বলেন, তার লড়াই পুরনো রাজনীতিবিদদের সঙ্গে নয় বরং দারিদ্র্য, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির সঙ্গে। পিপিপি এর আগেও পাকিস্তানকে সংকট থেকে বের করে এনেছে এবং আবারও তা করার পরিকল্পনা করছে।

প্রসঙ্গত, আগামী বছর ৮ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ মুহুর্তে বিভিন্ন দল সভা সমাবেশ করছে এবং তাদের অবস্থান দৃঢ় করতে জনসমর্থন নেওয়ার চেষ্টা করছে। 

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit