শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতির মনোনয়নপত্র দাখিল

এম এ রহিম,চৌগাছা, (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

এম এ রহিম,চৌগাছা, (যশোর) : যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন টার দিকে এসএম হাবিবুর রহমানের পক্ষে চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ আলম সরকারসহ আরো অনেকে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া একইদিন জাকের পার্টির সাফারুজ্জামানও মনোনয়নপত্র জমা দেন। এদিকে বুধবার যশোর-২ এ দুই আসনে বাংলাদেশ কংগ্রেসের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন পার্টির ভাইস চেয়ারম্যান এ্যাড.আব্দুল আওয়াল।

উল্লেখ্য চৌগাছা উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৬৬ জন। ঝিকরগাছা উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ৫৯ হাজার ৬২৫ জন। দুই উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬৯১ জন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit