শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ক্ষমতায় এসেই নাগরিকদের ধূমপানে ঠেলছেন প্রধানমন্ত্রী!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের মুকুট থেকে বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশের পালকটি ছিঁড়ে ফেলছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোন (৫৩)। সোমবার ৪২তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েই বিশ্বের তামাক নিয়ন্ত্রণ ইতিহাসের স্বর্ণোজ্জ্বল পাতা থেকে দেশের নাম মুছে ফেলার মতো আরেকটি নতুন ইতিহাস রচনা করলেন লুক্সোন। এদিন আনুষ্ঠানিকভাবে দেশের দায়িত্ব হাতে নেওয়ার সময়ই তিনি ঘোষণা দেন- ‘আমার এক নম্বর কাজ হবে অর্থনীতিকে ঠিক করা।’ 

নিউজিল্যান্ডে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান কারণ হলো এ ধূমপান। সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের আমলে ২০২৫ সালের মধ্যে ধূমপানমুক্ত রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিল দেশটি। যার লক্ষ্য ছিল তরুণপ্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখা। গত বছর পাশ করা আইনটি আন্তর্জাতিকভাবেও বেশ প্রশংসিত হয়েছিল। যার প্রেরণায় অণুপ্রাণিত হয়েছিল যুক্তরাজ্য। ২০২২ সালে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে পাশ করা আইনগুলো ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল। দেশটির জনস্বাস্থ্য গবেষণা মডেলিং জানিয়েছিল, ধূমপানমুক্ত আইনটি প্রতি বছর ৫ হাজার পর্যন্ত জীবন বাঁচাতে পারে। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি জনসংখ্যার মধ্যে ধূমপানের হার, সংশ্লিষ্ট রোগ এবং স্বাস্থ্য সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায়। যাদের জন্য নীতিটি সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু স্বপ্নকে হঠাৎই দুঃস্বপ্নে পরিণত করল নতুন এ সরকার।

প্রধানমন্ত্রী লুক্সোন বলেছেন, এই পরিবর্তনের ফলে তামাকের কালো বাজার রোধ হবে এবং দোকানগুলোকে অপরাধের লক্ষ্যবস্তু হওয়া থেকে বিরত রাখবে। আরও বলেছেন, শিক্ষা এবং অন্যান্য ধূমপান নীতির মাধ্যমে ধূমপানের হার কমিয়ে রাখবে। কিন্তু আইন হঠাৎ উলটে যাওয়ায় কড়া সমালোচনাও করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর নিন্দা প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের বেশিরভাগ স্বাস্থ্য সংস্থা লুক্সোনের এ পদক্ষেপে হতবাক।

ওটাগো বিশ্ববিদ্যালয়ের তামাক নিয়ন্ত্রণ গবেষক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড এডওয়ার্ডস বলেছেন, আমরা এ পদক্ষেপে আতঙ্কিত ও বিরক্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ পরিকল্পনার ফলে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হবে। বেসরকারি শিল্প গ্রুপ হেলথ কোয়ালিশন আওতারোয়ার চেয়ার অধ্যাপক লিসা তে মোরেঙ্গা বলেছেন, এটি জনস্বাস্থ্যের জন্য একটি বড় ক্ষতি এবং তামাক শিল্পের জন্য একটি বিশাল জয়।

লুক্সোন একসময় এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এ কাজেই ৭ বছর অতিবাহিত করেন। সে সময়েই বিশিষ্ট হয়ে ওঠেন। পরে ২০১৯ সালে রাজনীতিতে পা রাখেন। দেশীয় সংগীতের প্রেমিকও বলা হয় তাকে। গত মাসের নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটে জয়ী হয় তার দল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit