শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

তৃষার সঙ্গে ‘বিছানার দৃশ্য’ চেয়ে তোপের মুখে অভিনেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে রীতিমতো বিপাকে পড়েছেন অভিনেতা মনসুর আলি খান। সম্প্রতি লিওতে একসঙ্গে কাজ করেছেন দুজন। আর সেই সিনেমায় একটি দৃশ্যে তৃষাকে বিছানায় চেয়ে মন্তব্য করে বেশ তোপের মুখে পড়েছেন অভিনেতা। 

এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মনসুর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যখন আমি শুনলাম যে আমি তৃষার সঙ্গে অভিনয় করছি, তখন আমি ভেবেছিলাম সিনেমায় একটি বেডরুমের দৃশ্য থাকবে। ভেবেছিলাম সেই দৃশ্যে আমি তাকে বেডরুমে নিয়ে যেতে পারি, যেমনটা আমি অন্যান্য নায়িকার সাথে করেছি আমার আগের সিনেমাগুলোতে। আমি বেশ কয়েকটি সিনেমায় ধর্ষণের দৃশ্য করেছি এবং এটা আমার কাছে নতুন নয়। কিন্তু কাশ্মীরের শুটিং চলাকালীন সেটে তৃষার দেখাও পাইনি আমি!’

এদিকে মনসুরের এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেক সহকর্মী অভিনয়শিল্পী তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এ ধরনের মন্তব্যে। ইন্টারনেটেও বেশ তোপের মুখে পড়েছেন মনসুর। তৃষার ভক্তরা ব্যাপকভাবে আক্রমণ করছেন এই অভিনেতাকে।

8f10d006a5793edd87ea1500e5808bd0 (1)

বিষয়টি নজরে এসেছে অভিনেত্রীর। তাৎক্ষণিকভাবে মনসুরের এ ধরনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃষা। সোশ্যালে তিনি লিখেন, ‘সাম্প্রতিক একটি ভিডিও আমার নজরে এসেছে, যেখানে জনাব মনসুর আলি খান আমার সম্পর্কে জঘন্য এবং ঘৃণ্য কথা বলেছেন। আমি এর তীব্র নিন্দা করছি এবং এটিকে যৌনতাবাদী, অসম্মানজনক, অশ্লীলতাপূর্ণ, ঘৃণ্য বলে মনে করি। তিনি ইচ্ছা রাখতেই পারেন, তবে আমি ভাগ্যবান যে তার মতো কারো সাথে এক ফ্রেমে কাজ করতে হয়নি। আমি নিশ্চিত করব যে আমার বাকি ফিল্ম ক্যারিয়ারেও যেন তার সঙ্গে কাজ করতে না হয়। তার মতো মানুষ মানবজাতির বদনাম বয়ে আনে।’

লোকেশ কানারাজ পরিচালিত ‘লিও’তে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন তৃষা। এতে আরো অভিনয় করেছেন মনসুর আলি খান, সঞ্জয় দত্ত ও অর্জুন সারজা। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। শিগগিরই ওটিটিতে মুক্তি পাবে লিও।

সূত্র : পিংকভিলা

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit