শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

ফাইনাল দেখতে মাঠে শাহরুখ-দীপিকা-রণবীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

বিনোদন ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন শাহরুখ খান। সাদা–নীল জামা ও কালো সানগ্লাস পরে খেলা দেখতে এসেছেন শাহরুখ। গ্যালারিতে তাকে বিসিসিআই সভাপতি জয় শাহর পাশে বসতে দেখা গেছে।

জার্সি পরে গ্যালারিতে এসেছেন তারকা অভিনেত্রী দীপিকাও। আরও এসেছেন- রণবীর সিং, আনুশকা শর্মা ও অনিল কাপুর। দীপিকার সঙ্গে ছিলেন তার বাবা প্রকাশ পাডুকোন। স্ত্রীর সঙ্গে না এসে আলাদাভাবে মাঠে এসেছেন বলিউড তারকা রণবীর। ভারতের জার্সির আদলে তৈরি জ্যাকেট পরে এসেছেন এই অভিনেতা। একসঙ্গে মাঠে না এলেও গ্যালারিতে পাশাপাশিই বসেছেন এই তারকা দম্পতি।

গোটা টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে উৎসাহ দিয়ে গেছেন স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা। আজ ফাইনালেও কোহলি ও ভারতকে সমর্থন দিতে আহমেদাবাদের গ্যালারিতে এসেছেন তিনি। আনুশকার সঙ্গে ছিলেন তার মা।

অ্চযাঁলতি বছরে পরপর দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশা। সিনেমাগুলো হলো- পাঠান ও জওয়ান। সামনে আসছে তার নতুন সিনেমা ডানকি। ভক্তরা আশা করছেন শাহরুখের এই সিনেমাও ব্লকবাস্টার হবে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit