শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারত সফরে যাচ্ছেন। আগামী ২৪ নভেম্বর দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করবেন তিনি। এরপর ঢাকায় ফিরবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের ২৩ নভেম্বর ভারতে পৌঁছানোর কথা। পরদিন দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে তার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করবেন। 

এ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, তার দিল্লি সফরের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি। সূত্রে জানা গেছে, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে এটাই দুই দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে শেষ বৈঠক হতে পারে। সে কারণে বৈঠকে তিস্তার পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয়সহ বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা।

চলতি বছর ভারত–বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে এটি হতে যাচ্ছে দ্বিতীয় বৈঠক। জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৩,/রাক ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit