শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মঙ্গলে অক্সিজেন সৃষ্টির অণুর সন্ধান পেল এআই রোবট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নতুন আবিষ্কারের বিষয়টি গবেষণা-ভিত্তিক নেচার সিন্থেসিস জার্নালে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীদের দাবি, নতুন এ আবিষ্কারটি ভবিষ্যতে মঙ্গল গ্রহে ক্রু মিশনগুলোতে সাহায্য করবে। কারণ সে সময় নভোচারীদের শ্বাস-প্রশ্বাসের জন্যই শুধু নয়, রকেট প্রপেলান্ট হিসেবে ব্যবহারের জন্যও অক্সিজেনের প্রয়োজন হবে। সম্প্রতি মঙ্গল পৃষ্ঠে জমাটবদ্ধ পানির মজুত আবিষ্কার করেছেন বিজ্ঞানী। এর মধ্যে পানি থেকে অক্সিজেন তৈরির অণু আবিষ্কারের ঘটনাটি মঙ্গল মিশনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

 মঙ্গলগ্রহের যে উল্কাপিণ্ডের ওপর পরীক্ষাটি চালানো হয়- সেটি মহাজাগতিক প্রভাবের কারণে বিস্ফোরিত হয়ে পৃথিবীতে এসে পড়েছে। লেজার ব্যবহার করে শিলাগুলো স্ক্যান করার পর রোবট রসায়নবিদ ৩৭ লাখের বেশি অণু গণনা করে এবং ২৪৩টি সংশ্লেষণের মাধ্যমে আশাব্যঞ্জক ফলাফলটি পেয়েছে। আর এই ফল বের করতে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই টানা ছয় সপ্তাহ ধরে কাজ করেছে ওই রোবট।

প্রতিবেদনে বলা হয়েছে, রোবট রসায়নবিদের তৈরি করা যৌগগুলো পানিকে বিভক্ত করে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস তৈরি করার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit