বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ভ্রাম্যমাণ ট্রাকে কম দামে পণ্য বিক্রি শুরু টিসিবি’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

ডেস্কনিউজঃ দেশের বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম সামাল দিতে শুরু হলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। তবে এর আওতায় ফ্যামিলি কার্ডধারীরা অন্তর্ভুক্ত নয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

এসময় তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন স্পটে ৩০টি ট্রাকসেল কার্যক্রম শুরু হলো, প্রয়োজনে এর পরিধি বাড়ানো হবে।

বিশ্বব্যাপীই পণ্যের দাম বেশি উল্লেখ করে তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রয়োজনে ঢাকার বাইরেও ফ্যামিলি কার্ডের বাইরে চালানো এই কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানো হবে।

বাজারে পণ্যের দাম কমার বিষয়ে বাণিজ্য সচিব বলেন, বাজারে পণ্যের সরবরাহ বাড়লে ডিসেম্বর নাগাদ নিত্যপণ্যের দাম কমে আসবে।

ঢাকা মহানগীর ২৫ থেকে ৩০টি স্থানে এই ট্রাকসেল কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভোক্তারা ২ কেজি করে মসুর ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল নিতে পারবেন। এক্ষেত্রে আলু প্রতি কেজি দাম পড়বে ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা।

তবে সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ট্রাকসেলের বিষয়টি ঘোষণাকালে বাণিজ্য সচিব জানিয়েছিলেন, এই মুহূর্তে এই ট্রাক সেলে চিনি দেয়া যাচ্ছে না। চিনি পাওয়া গেলে দেয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, একজন ভোক্তা মাসে একবারই এ ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন। এই বিষয়টি নিশ্চিতে একেক দিন ঢাকা শহরের একেক স্থানে এই পণ্য বিক্রি করা হবে।

ট্রাকসেলের হিসাব বলছে, ১ কোটির বেশি জনসংখ্যার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা পাবেন এই কার্যক্রমের সুবিধা। তবুও, মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে উচ্চমূল্যের বাজারে স্বস্তি ফেরাতে ভূমিকা রাখবে সরকারের এই কার্যক্রম।

কিউএনবি/বিপুল/১৪.১১.২০২৩/ দুপুর ১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit