শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত

সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাসকিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের শেষ ম্যাচের রাতে আবারও আলোচনায় উঠে এলো সাকিব ও তামিম ইস্যু। শনিবার শেষ ম্যাচের পর দলের পেস বোলার তাসকিন আহমেদের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলা ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটাই ভালো। কোনো ঝামেলা-ই ভালো না।’ 

এদিকে, গেলে এবার বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেটে ভর করেছিল একরাশ বিতর্ক। দলের দুই নির্ভরযোগ্য তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্ব বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে। বড় রকমের সেই বিতর্কের চাপ মাথায় নিয়েই বিশ্বকাপ খেলতে হয়েছে বাংলাদেশকে। মাঠের বাইরের চাপ আর মাঠের পারফর্ম্যান্স কোনটাই বাংলাদেশের পক্ষে ছিল না এই পুরো আসরে। 

পরিশেষে ব্যর্থতা নিয়ে বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের বহনকারী চাটার্ড ফ্লাইটটি আজ রবিবার সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। গতকালই বাংলাদেশ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছে। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এ ম্যাচে খেলেননি। তিনি আগেই দেশে ফিরেছেন।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৩,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit