শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

‘আমরা আশা করছি দ্রুতই নিষেধাজ্ঞা উঠে যাবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শুক্রবার রাতে এক বিবৃতিতে আইসিসি জানায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলংকার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল শ্রীলংকা। 

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির পদত্যাগ দাবি করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো। এক বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী জানান, ‘শ্রীলংকার ক্রিকেট অফিসিয়ালদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’ 

শ্রীলংকারক্রীড়া আইন অনুযায়ী অন্য খেলার মতো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই থাকবে এসএলসি। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডে সরকারি কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। যে কারণে চাইলেও খুব একটা প্রভাব দেখাতে পারে না মন্ত্রণালয়। ২০১৪ সালে নির্বাচিত বোর্ড ভেঙে অন্তর্বর্তীকালীন এক কমিটি গড়েছিল শ্রীলংকা সরকার। তখন আইসিসি শ্রীলংকার প্রাপ্য অর্থ প্রদান স্থগিত করেছিল।

আইসিসি নিষেধাজ্ঞা দিলেও সেই নিষেধাজ্ঞা খুব দ্রুতই উঠে যাবে এমন আশা ব্যক্ত করেছে শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। তিনি বলেন, ‘আমরা আশা করছি দ্রুতই নিষেধাজ্ঞা উঠে যাবে। এতে করে আমরা আবার অনুশীলন শুরু করতে পারবো। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে পারাটাও আমাদের জন্য বিশেষ কিছু হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit