মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮ ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলে সংঘাত বাড়ার আশঙ্কা রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু মার্কিন এজেন্ট হত্যার দায়ে দণ্ডিত মেক্সিকান মাদক সম্রাটের মৃত্যু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল শ্রমিক অসন্তোষে আজও গাজীপুর উত্তাল, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হচ্ছে, বন্দরে ২ নম্বর সংকেত

কসবায় গোপীনাথপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৯৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ইং উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৬নং গোপীনাথপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন গোপীনাথপুর -১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদির ভুইয়া। এডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা পৌরসভার সাবেক মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, কসবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালেক দুরবাজ, গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আকরাম খান, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ মাস্টার, কসবা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গীর, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ৩বারের সফল মেম্বার মোঃ জাকির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহালম খন্দকার, ওয়ার্ড যুবলীগের সভাপতি সরদার মোঃ সাচ্চু মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোস্তাক আহমেদ, গোপীনাথপুর গ্রামীন বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী জাহের মিয়া, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ নবী মিয়া, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে। 

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপির মাধ্যমে এলাকার উন্নয়ন মূলক কার্যক্রম সমূহ তুলে ধরে বলেন, কসবা ও আখাউড়ার উন্নয়নের স্বার্থে আইনমন্ত্রী  এডভোকেট আনিসুল হকের কোন বিকল্প নাই। তাই আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক কে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় তাকে আবার নির্বাচিত করার প্রত্বয় ব্যাক্ত করেন। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গোপীনাথপুর ১নং ওয়ার্ডের কেন্দ্র পরিচালনা কমিটিতে এডঃ জহিরুল ইসলাম কে আহবায়ক ও মোঃ জাকির হোসেন মেম্বার কে সদস্য সচিব এবং সাবেক চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গীর কে প্রধান উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে তারা ১৭১ জন বিশিষ্ট নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির গঠন করবে বলে আলোচনা সভা থেকে বলা হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit