সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ঘোড়াশাল-পলাশ সারকারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলার পলাশ উপজেলায় নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে যোগদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন ঘোষণা করেন। এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। দিনে ২ হাজার ৮ শ মেট্রিকটন ও বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে কারখানাটিতে।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার কাছে আমেরিকা থেকে প্রস্তাব এসেছিলো বাংলাদেশ থেকে গ্যাস বিক্রির আমি নিষেধ করে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী আরো বলেন আমরা সকল দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে চাই। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এবং স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেবেন নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের জনসভায়। 

 

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit