শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট এর ১১তম বর্ষপূতি পালন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২০২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। দেশ জুড়ে আজ সুস্থ সাংস্কৃতিক চর্চা বিস্তৃত। বিশ্বায়নের যুগে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে আরও যতœবান হওয়া প্রয়োজন। সুস্থ ও সাংস্কৃতিক চর্চা বিনোদনের পাশাপশি সমাজে অবক্ষয় রোধ করে।শুক্রবার (১০ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট এর ১১তম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নূপুর বেতার শ্রোতা ক্লাব, সিলেটের সভাপতি কন্ঠশিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে ও বর্ষপূতি অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব কণ্ঠশিল্পী বাউল ফকির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক কবি এ.কে আজাদ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নূপুর সংগীতালয় সিলেটের সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট, সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক এম.এ হান্নান, এ্যাডভোকেট মামুন রশীদ (এ.পি.পি), এ্যাডভোকেট আব্দুল মালিক সিয়াম, কণ্ঠশিল্পী ফকির মাহবুব মুর্শেদ, কন্ঠশিল্পী শামীম আহমদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit