শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

তিনদিনব্যাপী সিলেট উইন্টার ফ্যাস্টিভালের উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নারীদের উন্নয়নে সকলকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনার সরকার। সরকারের কার্যকরী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে অগ্রগামী অবস্থানে অবস্থান করছেন নারীরা। প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার ফলে নারীরা ছেলেদের সাথে সমান্তরালে অনলাইন মার্কেট প্লেসে কাজ করে অর্থ উপার্জন করছেন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে সুসংহত করছেন। এখন আর পুঠিয়ার মহিমার মত কোনো নারীকে আর দুর্ভাগ্য বরণ করতে হয় না। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। এ ধরনের আয়োজন নারীদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে।

পরিশেষে তিনি সিলেট উইন্টার ফ্যাস্টিভাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধরনের আয়োজন সবসময় অব্যাহত রাখার আহ্বান জানান এবং সিসিকের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়ারও আশ্বাস প্রদান করেন মেয়র।নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর পাঠাটুলাস্থ খান প্যালেস কনভেশন হলে তিনদিনব্যাপী সিলেট উইন্টার ফ্যাস্টিভালের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার প্রধান সরকারি কৌঁসুলী (জিপি) অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, সীমান্তিকের চেয়ারম্যান শামীম আহমদ, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান, সময় টিভি সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, খান প্যালেস কনভেনশন হলের চেয়ারম্যান মেহেদী হাসান খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম ইংলিশ একাডেমির সিইও ফখরুল খান ও এমএফটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আরিফ উল্লাহ প্রমুখ।ফ্যাস্টিভালটি চলবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit