মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

কাউন্সিলর আজম খানকে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আজম খানকে ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজে অবদানের জন্য ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গুটাটিকর এলাকায় এই সংবর্ধনা আয়োজন করা হয়।

সংবদিত অতিথির বক্তব্যে আজম খান বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন যার ফলে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন হয়েছে, আর সেই উন্নয়ন দেখেই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে যাতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। তারা হরতাল অবরোধ দিয়ে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ চায় শান্তি আর বিএনপি জামাত চায় অশান্তি, বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ রাজপথে থেকেই মোকাবেলা করছে। আগামী নির্বাচনে আবারও দেশের জনগণ বিপুল ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবে।

২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলুর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ আজম খান। সভায় বক্তব্য রাখেন ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, মুহিবুর রহমান শাহাজাহান, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, জুয়েল আহমেদ, বিলাল আহমেদ, মাছুমুল হক, মোস্তাক খান, মইনুল হোসেন, আব্দুস সালাম উজ্জ্বল, জয়নাল আহমেদ ঝানু, গিয়াস মিয়া, বিনেশ কর দুলু, ফয়সাল মাহমুদ মগনী, লক্ষ্মণ কর, যন্টু কুমার দে,ফরিদ মিয়া, তাপস রন্জন চৌধুরী, মোঃ আব্দুল কাইয়ুম হীরা মিয়া, আরিফ আহমেদ, সউদ আহমেদ, সায়মন আহমেদ, তারেক আহমেদ, সুহাগ আহমেদ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit