শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আধুনিক কাগজ’র প্রতিনিধি সম্মেলনে নাসির উদ্দিন খান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন তা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রতিটি সেক্টরে স্মার্ট চিন্তা করতে হবে, স্মার্ট হতে হবে, তথ্য প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। দৈনিক আধুনিক কাগজ’র সিলেট জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

আধুনিক কাগজের কলাকুশলীদের সাধুবাদ জানিয়ে নাসির উদ্দিন খান বলেন, সাংবাদিকতা এই সমাজের দর্পণ। সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করেন। তিনি আরো বলেন, আমি আশা করি আপনারা সমাজের সাধারণ মানুষের কথা তুলে ধরবেন, সরকারের সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোও তুলে ধরবেন। আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, সাথে জনবান্ধব কাজগুলোও তুলে ধরবেন। অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আধুনিক কাগজের সাফল্য কামনা করে বলেন, আমি আশা করি আধুনিক কাগজ সিলেটের স্মার্ট পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে।

আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপুর সভাপতিত্বে ও মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রচারণা সম্পাদক এডভোকেট আব্বাস আহমেদ ও যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল মোমিন। প্রতিনিধি সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন। তিনি তার বক্তব্যে আধুনিক কাগজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আধুনিক কাগজের মফসসল সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আধুনিক কাগজের অনলাইন সম্পাদক এসএম সুজন, ম্যানেজমেন্ট ইনচার্জ মিঠু দাস জয়, প্রধান প্রতিবেদক জিকরুল ইসলাম, সিনিয়র রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব, মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস, সহকারী মাল্টিমিডিয়া ইনচার্জ আহমদ সবুজ, স্টাফ রিপোর্টার মাহবুবুল করিম তুহিন, আইটি অ্যানালিস্ট জাহাঙ্গীর আলম।

এছাড়াও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফখর উদ্দিন, কানাইঘাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, গোলাপগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আজিজ, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আবুল ফয়েজ খান কামাল, দক্ষিণ সুরমা প্রতিনিধি এস এম ফাহিম, ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি ফাইম আহমদ তাসিম, বিশ্বনাথ প্রতিনিধি শুকরান আহমদ রানা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit