শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে সিলেট শহরতলীর উমদারপাড়া গ্রামে গত ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সংস্থার কার্যালয়ে ‘গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে’ এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আফিকুর রহমান আফিক।

সংস্থার সদস্য আলী হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩নং খাদিমনগর ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ শিবলী বেগম, সোসাইটির সহ সভাপতি মোক্তার হোসেন, নারী উদ্যোক্তা শারমিন জাহান তামান্না, নুসরাত উম্মে সাজিদা কেয়া, সোহান, ময়নুল আহমদ প্রমুখ। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক বাস্তবায়িত ১ মাস মেয়াদি মাছ চাষ প্রশিক্ষণের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আফিকুর রহমান বলেন, সরকার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। সরকারের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের নিবন্ধিত সংস্থা ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, গ্রামীণ যুব নারীদের কর্মসংস্থান, প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে উদ্যোক্তা তৈরিতে নিরলস কাজ করছে। আমরা চাই পুরুষের পাশাপাশি নারীরা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হলে পরিবারের আর্থিক স্বচ্ছলতা যেমন আসবে তেমনি দেশও উন্নত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit