শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হাজী তেরা মিয়া ২য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সফল নাগরিক জীবনের জন্য প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই। সরকার বিনামূল্যে প্রাথমিক শিক্ষার সকল সরঞ্জামাদি দিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে দেশ শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে যাবে। প্রবাসী সহ সকল বিত্তশালীদের দেশের কল্যাণে ভুমিকা রাখার আহবান জানাই।শফিকুর রহমান চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার মানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত হাজী তেরা মিয়া ২য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শনিবার সকাল ১০ ঘটিকায় বিশ্বনাথের খাজাঞ্চীতে ইউনিয়নের সব ক’টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে বৃত্তি পরীক্ষা হল পরিদর্শন করেন সিলেট জেলা পরিষদ সদস্য ও বিশ্বনাথ উপজেলার আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বেবী কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহিবুর রহমান সুইট, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু, ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, সি এম খান ও জাকারিয়া খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনা বেগম ও কামরুজ্জামান মিয়া।
উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মো. সায়েস্তা মিয়া, ট্রাস্টের যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান, ট্রাস্টি সাংবাদিক সমুজ আহমদ সায়মন, হল পরিদর্শক মাস্টার মো: সুহেল মিয়া, আব্দুল মুকিত, সাংবাদিক আব্দুল কাইয়ুম ও হাসান আহমদ, ওয়াহাব আলী, রিয়াজ উদ্দিন, ফয়সল আহমদ, আব্দুল মুকিত, লাহিন নাহিয়ান, আবুল বসর, সাংবাদিক সোহেল আহমদ, সাংবাদিক লাল মিয়া, অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি দানবীর সেলিম আহমেদ, ট্রাস্টের যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি কুলসুমা আহমেদ এর অর্থায়নে এবং ট্রাস্টের বাংলাদেশ কমিটির পরিচালনায় মেধাবৃত্তি সহ আর্তমানবতার মানবতার সেবামূলক কাজগুলো ২০১৪ সাল থেকে বাস্তবায়ন করে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৩/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit