শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

তিন সন্তানসহ নদীতে ঝাঁপ, নিখোঁজ রয়েছে মা ও এক ছেলে

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাইজপাড়ায় পারিবারিক কলহের জের ধরে তিন শিশু সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে সালমা বেগম (৩০) নামের এক মা। ওই ঘটনায় ২ শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন সালমা বেগম ও বড় ছেলে সাহাবীর। ৫ নভেম্বর রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

অপর দিকে পারিবারিক কলহের কথা অস্বীকার করে সালমা বেগমের স্বামী আজবাহার মাদবর বলেন, আমার স্ত্রীর সাথে কারো ঝগরা ছিলনা। কী কারণে আমার বাচ্চাদের নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে আমি কিছুই জানিনা। কয়েকদিন ধরে ওর মানসিক সমস্যা হয়েছিল। তাই ভেবেছিলাম ফকির বা কবিরাজ দেখাবো। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে , ১০ বছর আগে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের লোকমান ছৈয়ালের মেয়ে সালমার সাথে পার্শ্ববর্তী জপসা মাইজপাড়া গ্রামের শাজাহান মাদবরের ছেলে আজবাহার মাদবরের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের সাথে পারিবারিক কলহ ছিল সালমার। গত ৪ নভেম্বর শনিবার রাতে শশুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হলে সালমা সকালে সন্তান সাহাবীর, আনিকা ও জাফরকে নিয়ে আত্মহত্যা করার জন্য কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদী থেকে আনিকা ও জাফরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। নিখোঁজ মা ও এক সন্তানকে উদ্ধার করতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সালমার বাবা লোকমান ছৈয়াল বলেন, আমার মেয়েকে আর নাতিকে ওরা মেরে ফেলেছে। ওদের জন্যই আমার মেয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। আমি এর বিচার চাই। অতিরিক্ত সুপার (নড়িয়া সার্কেল) মো: আহসান হাবীব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি সালমা নামের এক গৃহবধু পারিবারিক কলহের কারণে তার তিন শিশু সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। দুই শিশুকে উদ্ধার করা গেলেও মা ও আরেক সন্তান নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ খুজে বের করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit