শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

“সিলেট জেলার ১৩টি উপজেলায় বিনিয়োগের সম্ভাবনা” 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট অঞ্চলে বিনিয়োগকে ত্বরান্বিত করতে এবং অর্থনৈতিক খাতে সিলেটকে এগিয়ে নিতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল এর তত্ত্বাবধানে “সিলেট জেলার ১৩টি উপজেলায় বিনিয়োগের সম্ভাবনা” শীর্ষক একটি গবেষণাপত্র তৈরী করা হয়েছে। অদ্য ০৪ নভেম্বর ২০২৩ইং, শনিবার, দুপুরে সিলেট চেম্বারের কার্যালয়ে চেম্বার সভাপতি তাহমিন আহমদ এর নিকট গবেষণা পত্রটি হস্তান্তর করেন অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল।

উক্ত গবেষণাপত্র থেকে বিনিয়োগকারীগণ সিলেটের কোন উপজেলায় কি ধরণের শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, ঐ এলাকায় কি কি কাঁচামাল রয়েছে এবং কি ধরণের পণ্য বর্তমানে উৎপাদিত হয় সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। গবেষণাপত্রটি তৈরীর লক্ষ্যে ইতোপূর্বে সিলেট চেম্বারের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও সফল উদ্যোক্তাদের সাথে আলোচনা ও সার্ভে করা হয়েছে।

গবেষণাপত্রে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ডেইরী ফার্ম, হাঁস-মুরগীর খামার, মৎস্য খামার, ফুড প্রসেসিং, ফিশ প্রসেসিং, হ্যাচারী, কোল্ড স্টোরেজ, সিরামিক ফ্যাক্টরী, সিমেন্ট ফ্যাক্টরী, পর্যটন খাত, রাবার উৎপাদন, ব্রিক ফিল্ড, পাওয়ার ও সোলার প্ল্যান্ট, গ্লাস ফ্যাক্টরী, বেকারী শিল্প, আলু, বাদাম ও তরমুজ চাষ, অটোরাইস মিল, ফ্রুটস প্রসেসিং প্ল্যান্ট ইত্যাদি খাতকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করা হয়েছে।

গবেষণাপত্রটি তৈরীতে সার্বিক সহযোগিতার জন্য চেম্বার সভাপতি তাহমিন আহমদ শাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল, বিভিন্ন উপজেলার সফল উদ্যোক্তাগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। গবেষণাপত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit