শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘকে হার্ড লাইনে দেখতে চায় বিশ্ববাসী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধের বিষয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৪ অক্টোবর শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম ইউনিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলা হয় ওম শান্তি ওম শান্তি, গণতন্ত্র ও মানবাধিকারের জিকির তোলে মার্কিন সামাজ্যবাদীরা শান্তিময় বিশ্বকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণাম সবাইকে ভোগ করতে হবে।

ইসরায়েলি এই বর্বরতা থেকে হাসপাতাল, গণমাধ্যম, মসজিদ, গীজা কিছুই রেহাই পাচ্ছে না। মাসুম শিশু, বয়স্ক নর-নারীদের অসহায়ত্বের চিত্রগুলো সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে যে ভাবে ফুটে উঠছে তা শান্তি প্রিয় বিশ্ববাসীকে খুব ব্যাথিত করছে। তবে ইসলামের একটি মর্মবাণী হচ্ছে- “আক্রান্ত না হলে কাউকে আক্রমণ করা যাবে না।” আগে বাড়ে কোন হামলা ইসলাম সমর্থন করে না। নেতৃবৃন্দ আরব বিশ্বের এই মহাসংকট সমাধানে সৌদি আরব ও ইরানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য জোর দাবী জানান।

সভায় আগামী ১৮ অক্টোবর বেলা ২টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভাট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহীদ আহমদ খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit