শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম

শপিংমলে গোলাগুলি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ‘জওয়ান’ অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডের একটি শপিংমলে মুদ্রা বিনিময় করতে গিয়ে আক্রমণের শিকার হন ‘জওয়ান’ গার্ল আলিয়া কুরেশি। মলের ভিতরে গোলাগুলির মাঝে পড়ে গিয়েছিলেন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন।

সোশ্যালে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান আলিয়া। অভিনেত্রী জানান, তিনি আর তার দুই বন্ধু শপিংমলে মুদ্রা বিনিময় করাতে গিয়েছিলেন। সবাই যখন মলে প্রবেশ করেছিলেন তখন চারদিকে চিৎকার আর ছুটোছুটি। এরমধ্যেই গুলির শব্দ। গোলাগুলিতে দুইজন নিহত হন। এসময় সাহস করে আলিয়া দৌড়ে শপিংমল থেকে বেরিয়ে আসেন।

‘জওয়ান’ সিনেমায় জাহ্নবীর চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। আজাদ ওরফে শাহরুখের টিমে ছিল জাহ্নবী। সিনেমার প্রসঙ্গ টেনেই অভিনেত্রী লেখেন, “যদি বাস্তব জীবনটা অ্যাকশন ছবির মতো হতো তাহলে ঝাঁপিয়ে সকলের প্রাণ বাঁচিয়ে ফেলতাম। কিন্তু সেই সময় মানুষের মাথায় শুধু একটা বিষয়ই থাকে, কীভাবে বাইরে বেরিয়ে প্রাণ বাঁচাব।”

যে দুজন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান আলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit