শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইয়াহুদীবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বমুসলিমকে আরো সোচ্চার হতে হবে— জালালাবাদ ইমাম সমিতি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৪২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল- আকসা ও ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমা বর্ষণ করে বিশ্ব সন্ত্রাসী ইসরাঈল চরম মানধিকার লঙ্গনের এক নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে। অবৈধ রাষ্ট্র ইসরাঈলের বোমার আঘাত থেকে রক্ষা পাচ্ছেনা নারী, শিশু, মসজিদ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অত্যন্ত নির্লজ্জভাবে আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো কুখ্যাত নেতানিয়াহুকে সবরকম সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিশ্বের প্রতিটি মুসলমানকে ইয়াহুদীবাদী ইসরাঈলী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলনে মাঠে নামতে হবে এবং সোচ্চার হতে হবে। এই প্রতিরোধ আন্দোলনের অংশ হিসাবে ইসরাঈলের তৈরী সকল পণ্য বর্জন করা আমাদের ঈমানী দায়িত্ব। জালালাবাদ ইমাম সমিতির উদ্যোগে ফিলিস্তিনের গাজায় বিশ্ব সন্ত্রাসী ইসরাঈল কর্তৃক বোমা বর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ১৩ অক্টোবর শুক্রবার বাদ জুমআ সিলেটের কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তাগণ উপরুক্ত কথাগুলো বলেন।

সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রশিদ আহমদ, মাওলানা মুফতি সাইদ আহমদ, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন, সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, শাহ আবু তুরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি বিলাল আহমদ, মাওলানা আব্দুশ শহীদ, সমিতির প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করীম জালালি, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহিম, সমিতির দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু উমামা মাহফুজ, কতোয়ালী থানা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুদ্দিন আনসারী।

 

কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit