শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের জন্য জুয়েলের নগদ ৩ লক্ষ টাকা হস্তান্তর

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় বিল্ডিং নির্মাণ, অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার্থীদের মধ্যে বই ও উপবৃত্তি প্রদান করে যাচ্ছে। শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের কর্মী হিসেবে দক্ষিণ সুরমার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে দক্ষিণ সুরমার কৃতি সন্তান জুয়েল আহমদ। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিখানা, রাস্তঘাট নির্মাণ কাজে সহযোগিতা, অসুস্থদের চিকিৎসা সেবা ও দলের নেতা-কর্মীদের সুখে দুঃখে পাশে থেকে বিগত করোনা ও বন্যাকালীন সময়ে মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। নাসির উদ্দিন খাঁন সরকারে পাশাপাশি এলাকার উন্নয়নে জুয়েল আহমদের মতো সকল রেমিট্যান্স যোদ্ধাদেরকে এগিয়ে আসার আহবান জানান। তিনি ছাত্রছাত্রীদের লেখাপড়া মনোযোগী হতে এবং শিক্ষকদের পাঠদানে দায়িত্বশীল হওয়ার আহবান জানান। স্কুলের উন্নয়নে জেলা পরিষদ থেকে ১০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন নাসির উদ্দিন খাঁন।গতকাল ১১ অক্টোবর বুধবার বেলা ১১ টায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জুয়েল আহমদের পক্ষ থেকে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য নগদ ৩ লক্ষ টাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু জাহিদ এর সভাপতিত্বে ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক মল্লিক, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, জেলা যুবলীগের সদস্য জাকারিয়া উল হক, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা রুহেল মিয়া, ইউপি সদস্য ফজির আলী, বাবুল মিয়া, শিক্ষা অনুরাগী শফি আহমদ খান।
স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক মানিক মিয়া, সাধারণ সম্পাদক এনাম আহমদ রনি, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ সভাপতি হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ রাইয়ান, দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাম রাজিব ভট্টচার্য্য, যুগ্ম সম্পাদক রাম রুপম ভট্টাচার্য্য, ছাত্রলীগ নেতা হাসান আহমদ, ফখরুল ইসলাম বাপ্পি, তাওহীদ আল হাসান, মনোয়ার আহমদ, হোসেন আহমদ, জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুসেন আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র আরিফ আহমদ।শেষে প্রধান অতিথি জুয়েল আহমদের পক্ষে নগদ ৩ লক্ষ টাকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির হাতে তুলে দেন।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit