বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির তীব্র প্রতিবাদ তালাকের জেরে খুন,অতঃপর ঐতিহ্যের প্রতীক সম্বলিত ঝালকাঠি চত্বর উদ্বোধন নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ গারো পাহাড়ের সবুজে ঘেরা শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি- জামায়াতের লডাই হবে শেয়ানে শেয়ানে নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

যে কারণে প্রসিদ্ধ সাংবাদিকদের বাড়িতে দিল্লি পুলিশের অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনা তহবিল গ্রহণের অভিযোগ এনে বেশ কয়েকজন প্রসিদ্ধ সাংবাদিকের বাড়িতে অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। নিউজভিত্তিক ওয়েবসাইট নিউজক্লিক নামে এই তহবিল নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের। 

মঙ্গলবার রাজধানী দিল্লিতে এই অভিযান চালানো হয়। এসময় ওইসব সাংবাদিকের মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে খবর আছে নিউজক্লিক চীন থেকে অবৈধভাবে তহবিল গ্রহণ করছে। যদিও নিউজ সাইটটি এ বিষয়টি সরাসরি অস্বীকার করছে। 

সমালোচকরা বলছে, এটা গণমাধ্যমের স্বাধীনতার ওপর ইচ্ছাকৃত আক্রমণ। 

নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিষার শর্মা, অনিন্দ্য চক্রবর্তী ও ভাষা সিং, জনপ্রিয় ব্যঙ্গকার সঞ্জয় রাজৌরা ও ইতিহাসবেত্তা সোহাইল হাশমিকে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। 

যদিও এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে অভিষার শর্মা টুইটারে (এক্স) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পুলিশ তার ফোনও কেড়ে নিয়েছে। 

ভাষা সিংও জানিয়েছেন, তার ফোনও পুলিশ নিয়ে নিয়েছে। এছাড়াও নিউজ ওয়েবসাইটটির দিল্লি কার্যালয়ে অভিযান চলছে। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit