শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

 আমরা হৃদরোগীদের ওপেন হার্ট সার্জারী করতে সক্ষম হয়েছি-প্রফেসর ডাঃ এম এনায়েত উল্লাহ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল হৃদরোগীদের স্বল্প খরচে অত্যন্ত দক্ষ কার্ডিওলজিষ্ট দ্বারা চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। অত্র হাসপাতালে দীর্ঘদিন থেকে ক্যাথল্যাবে রোগীদের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার স্থাপন করা হয়। পাশাপাশি অত্যন্ত দক্ষ কার্ডিয়াক সার্জন দ্বারা ওপেন হার্ট সার্জারী করতে সক্ষম হয়েছি।শুক্রবার বিকেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর ২৪তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাঃ এম এনায়েত উল্লাহ্ এ কথা বলেন। তিনি আরও বলেন সকলের সর্বাত্মক সহযোগিতায় আমরা চাই সিলেট বা এদতঞ্চলের হৃদরোগীরা যেনো চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোথাও যেতে না হয়। প্রফেসর ডাঃ এম এনায়েত উল্লাহ্, প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিকের ভূয়সী প্রশংসা করেন।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এবং হাফিজ আব্দুল বাছির কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন।

সভার শুরুতে বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পেশ পাশাপাশি ২০২২-২৩ সনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর। তিনি তাঁর বক্তব্যে বলেন বহিঃ বিভাগ, অন্তঃ বিভাগ, সিসিইউ, পোস্ট সিসিইউ ছাড়াও ক্যাথল্যাবে সিএজি, পিটিসিএ, পিপিএম, টিপিএম, পিএজি এবং প্রাইমারি পিসিআই এবং বাইপাস সার্জারী অত্যন্ত সফলতার সহিত সম্পন্ন করা হচ্ছে।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কোষাধ্যক্ষ জামিল আহমেদ চৌধুরী ২০২২-২৩ অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ, আগামী অর্থ বছরের অডিটর নিয়োগ এবং ২০২৩-২৪ সালের বার্ষিক বাজেট উপস্থাপন করেন।২৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সহ-সভাপতি প্রফেসর ডাঃ এম এ আহবাব। আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ লায়ন্স ডাঃ আজিজুর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ ইসমাঈল পাটোয়ারী, রোটারিয়ান এম এ গণি।

এছাড়াও বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এম মুহিবুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডাঃ সুধাংশু রঞ্জন দে, কার্যকরি কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ এস এম হাবিবুল্লাহ সেলিম, সাইন্টিফিক সেক্রেটারী ডাঃ মোঃ শামীমুর রহমান, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য ডাঃ শামীম আহমেদ, আবু আহমদ সিদ্দিকী (খসরু), আব্দুল মালিক জাকা ও প্রফেসর ডাঃ মোঃ আব্দুস সালাম, হাসপাতালের পরিচালক কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান এবং উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল মুনিম চৌধুরী প্রমূখ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সোস্যাল সেক্রেটারি সহিদ আহমদ চৌধুরী।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit