শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পশ্চাৎদেশ প্রতিস্থাপন করাচ্ছেন প্রেসিডেন্ট লুলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চাৎদেশ প্রতিস্থাপন করাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আজ শুক্রবার নিজ দেশে তার অস্ত্রোপচার করার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে লুলা নিজেই জানিয়েছিলেন অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন তিনি। এ থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করে পশ্চাৎদেশ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লুলা জানান, শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে তাঁর মেজাজ খিটখিটে হয়ে গেছে। লুলা বলেন, ‘আমি ভালো মেজাজে থাকতে চাই। কারণ, আমি ব্রাজিলের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গত জানুয়ারিতে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। এ জন্য এতদিন অস্ত্রপাচার করাননি এতদিন। আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে লুলার। এর আগেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা করছেন লুলা। মাঝের সময়টায় তিনি রাজধানী ব্রাসিলিয়ায় থেকে নিয়মিত কাজ চালিয়ে যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit