শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

যে কারণে সামাজিক মাধ্যমে পণ্য বিক্রি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। বুধবার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বিষয়টি নিশ্চিত করেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বলেন- মঙ্গলবার থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় টিকটক শপ ও অন্যান্য প্ল্যাটফর্মে সস্তায় পণ্য বিক্রির ফলে অফলাইন বিক্রেতাদের ব্যবসা ও জীবিকা হুমকির মুখে পড়েছে। ফলে, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম ও ই-কমার্স নিয়ন্ত্রণের আবেদন আরো জোরালো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, “যেকোনো সরকার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষা করবে। তাই ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা রক্ষায় এই আইন পাস করা হয়েছে।”এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে।

টিকটকের নাম উল্লেখ না করে তিনি বলেন, “সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু, এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।” টিকটকের প্রতি ইঙ্গিত করে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, “অন্য দেশগুলো নিষেধাজ্ঞা দিচ্ছে, আমরা তা করছি না।”

ইন্দোনেশিয়া টিকটক শপের জন্য বিশ্বের বৃহত্তম বাজারগুলোর একটি। তবে, ইন্দোনেশিয়া এই অঞ্চলের প্রথম দেশ যারা সামাজিক মাধ্যমের বাণিজ্য প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, সিএনবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit