শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এই বৈঠকে ইউক্রেন যুদ্ধে চেচেন যোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।  বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চেচনিয়ার অবদান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।কীভাবে চেচেন যোদ্ধাদের সহায়তা আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে কাদিরভ বৈঠকের বিষয়ে জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চেচেন যোদ্ধাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। বৈঠকে অন্যান্য কিছু সমস্যাও উঠে এসেছিল বলে উল্লেখ করেছেন তিনি। তবে স্পষ্ট করেননি রুশ বন্দিকে ছেলে কর্তৃক মারধরের বিষয়টি এর মধ্যে ছিল কি না।

নির্মমভাবে চেচনিয়া শাসনের জন্য পুতিনের কাছ থেকে ব্যক্তিগত বেশ কিছু স্বাধীনতা উপভোগ করে আসছেন কাদিরভ। ২০০৭ সাল থেকে চেচেন রিপাবলিকের শাসক তিনি। কিন্তু সম্প্রতি কাদিরভের ১৫ বছর বসি ছেলে এক রুশ বন্দিকে মারধর  করার পর ক্রেমলিনপন্থি রক্ষণশীলরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিকিতা ঝুরাভেল নামের এক রুশ বন্দিকে লাথি ও ঘুষি মেরেছেন কাদিরভের ছেলে অ্যাডাম। ওই রুশ বন্দির বিরুদ্ধে কুরআন পোড়ানোর অভিযোগ রয়েছে। সোমবার কাদিরভ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্মকে রক্ষা করায় ছেলের জন্য তিনি  গর্বিত।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit