শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ট্রাম্প ও তার সমর্থকরা মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টেম্পে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি প্রয়াত সিনেটর জন ম্যাককেইনকে সম্মান জানানোর জন্য উপস্থিত হন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকাতে এখন ভয়ঙ্কর কিছু ঘটছে।

এছাড়াও বাইডেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, সাবেক এ প্রেসিডেন্টের মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) ক্যাম্পেইন আসলে একটি চরমপন্থি আন্দোলন। এটি মার্কিন গণতন্ত্রের মৌলিক ধারণায় বিশ্বাস করে না।
 
তিনি বলেন, রিপাবলিকানদের সবাই এ আন্দোলন বা ক্যাম্পেইন মেনে চলে না এবং এ দলটি বর্তমানে ‘মাগা’ রিপাবলিকান চরমপন্থিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাইডেন আরও বলেন, ‘যেমনটি আমরা জানি, এ দলটির সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে আমেরিকান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মৌলিকভাবে পরিবর্তন করা।
 
যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৪ সালের নভেম্বরে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জো বাইডেনও দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে আবারও লড়াইয়ে নামার কথা বলে আসছেন বহু আগে থেকে।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit