শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে বিদেশী মদ,ভারতীয় সিগারেট সহ গ্রেপ্তার এক

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে  প্রায় ১২ লক্ষ টাকার বিদেশী মদ, ভারতীয় সিগারেট উদ্ধারসহ চোরাকারবারি রানা শেখ (২০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ                                                                                            

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)  রাত অনুমান ১১টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর সুদৃঢ় নেতৃত্বে ও সুদক্ষ দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা থানায় গত  রাতে গোপন সংবাদের ভিত্তিতে  মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই(নিঃ)/সুমন চন্দ্র নাথ ও সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/মোঃ কামরুল আরেফিন চৌধুরী এবং সঙ্গীয় ফোর্সসহ মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান পণ্য উদ্ধার মূলক বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড শান্তি কাউন্টারের সামনে ৬৯ বোতল বিদেশী মদ ও ৩৯৪০ প্যাকেট ভারতীয় সিগারেট সহ মো.রানা শেখ (২০)কে গ্রেপ্তার করা হয়।
মাটিরাঙ্গা থানা সূত্রে জানাগেছে চোরাইপথে আসা অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ, বিদেশী সিগারেট যার অনুমান সর্বমোট মূল্য= ১১,৬৭,০০০/-(এগার লক্ষ ষাটষট্টি হাজার) টাকা। গ্রেপ্তারকৃত আসামী  মো. রানা শেখ(২০), খুলনা জেলার মোড়লগঞ্জ উপজেলার হোগলা বুনিয়া ইউনিয়নের বাসিন্দা  মো.জাকির হোসেন এর ছেলে।বর্তমান ঠিকানা-রামপুর, সওদাগর বাড়ী, (জামাল উদ্দিন ছুট্টুর ভাড়াটিয়া), থানা-ফেনী সদর, জেলা-ফেনী 
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া বলেন,গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামীকে বিধি মোতাবেক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা  হবে বলে জানান তিনি।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন  বলেন এই দেশ টা আমাদের, তাই  এমন ঘৃনিত অপরাধ ও অপরাধীদের ছোবল থেকে দেশ কে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তাই  এমন অপরাধীদের প্রতিহত করতে সাধারণ নাগরিকদের পুলিশকে  তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানিয়ে তিনি আরো বলেন, মাদক ও চোরাকারবার  একটি দেশের সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক শৃঙ্খলা যেমন দুর্বল করে, তেমনি এমন অপরাধের পিছনে থাকা অপরাধীদের কারনে দুর্বল হয় দেশের  উন্নয়নের অগ্রযাত্রা। তাই সোনার বাংলাদেশ বিনির্মানে সফল অংশিদার হিসাবে বাংলাদেশ পুলিশ দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা সন্ত্রাস মুক্ত দেশ গঠনের সুনিশ্চিতে সর্বদা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit