শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

ডেস্কনিউজঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার সকালের দিকের লেনদেনে এই চিত্র দেখা যায়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের জন্য শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২১ সেন্ট কমে ৯৫ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। তাছাড়া ব্রেন্ট ডিসেম্বরের দাম ১০ সেন্ট কমে ৯৩ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডেয়েটের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট কমে ৯১ দশমিক ৬৩ ডলার হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তেলের দাম কমে প্রায় এক শতাংশ। সম্প্রতি তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে লাভবান হয়েছেন ব্যবসায়ীরা। এদিকে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে ভারতের কাছে জ্বালানি তেল বিক্রি করছে রাশিয়া। যদিও এই দাম পশ্চিমাদের বেঁধে দেয়া মূল্যসীমা থেকে অন্তত ২০ ডলার বেশি। ব্যবসায়ী ও রয়টার্সের ক্যালকুলেশনে এমন চিত্র পাওয়া গেছে।

এর আগে রাশিয়ার তেলের মূল্যসীমা ৬০ ডলারে নির্ধারণ করে পশ্চিমারা। কিন্তু তাদের এই নিয়মের তোয়াক্কা না করেই বেশি দামে তেল বিক্রি করছে রাশিয়া।
এর আগে রাশিয়া ও সৌদি আরবসহ ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়।

এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯০ ডলার ছাড়িয়ে যায়। যদিও রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

কিউএনবি/বিপুল/২৯.০৯.২০২৩/ দুপুর ১২.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit