শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নিজেদের তৈরি সাবমেরিন উন্মোচন করল তাইওয়ান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের তৈরি প্রথম সাবমেরিন উন্মোচন করল তাইওয়ান। বৃহস্পতিবার কায়োহসিয়াং শহরের এক বন্দরে সাবমেরিনটি উন্মোচন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আগে দেশে সাবমেরিন তৈরি অসম্ভব বলে বিবেচনা করা হতো। কিন্তু আজ আমাদের দেশের লোকেদের নকশা করা এবং তৈরি করা সাবমেরিন সবার সামনে।

তিনি বলেন, একটি সাবমেরিন নির্মাণ আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সংকল্পের বাস্তব উপলব্ধি। তাইওয়ানের নৌবাহিনীর জন্য সাবমেরিন গুরুত্বপূর্ণ।  

সাবমেরিনটির নাম হাই কুন, এর অর্থ হলো পৌরাণিক সামুদ্রিক প্রাণী। সবকিছু ঠিকঠাক থাকলে, প্রথম সাবমেরিনটি ২০২৪ সালের শেষ নাগাদ হস্তান্তরের জন্য প্রস্তুত হবে। আর দ্বিতীয়টি ২০২৭ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে তাইওয়ানের।

স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। সাম্প্রতিক বছরগুলোতে, বেইজিং তাইওয়ানকে লক্ষ্য করে সামরিক মহড়া বাড়িয়েছে।  

সূত্র: এপি নিউজ ও আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit